রাজধানীর খিলগাঁও থেকে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৯ এএম

রাজধানীর খিলগাঁও থানা এলাকা হতে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০ টায় খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. দুলাল হোসেন, মো. মনির হোসেন, মো. বকতিয়ার হোসেন, মো. ইমন হোসেন ও মো. আবদুল আল মামুন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত