সিএমপির সেই ৬ পুলিশ সদস্যের ২ দিনের রিমান্ড

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪০ এএম

চট্টগ্রামে আনোয়ারা থানা এলাকার একজনকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার সিএমপির ৬ পুলিশ সদস্যের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সারের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হুমায়ুন কবীর দেশ রূপান্তরকে বলেন, চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া ওই মামলায় ৬ পুলিশ সদস্যকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আনোয়ারা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত