প্রথম অধ্যায় : ইতিহাস পরিচিতি
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
২০. কার লেখায় গোপালের সিংহাসন আরোহণ এক ধরনের কল্পকাহিনী হিসেবে উপস্থাপিত হয়েছে?
ক. লেখক পোলানস্কির যাজক
খ. নাজারিওর
গ. তিব্বতীয় লেখক লামা তারনাথের
ঘ. চৈনিক পরিব্রাজক ইউয়েন সাং
২১. স্তম্ভলিপি ও তাম্রলিপি ইতিহাসের কোন ধরনের উপাদান?
ক. অলিখিত উপাদান
খ. ভৌত উপাদান
গ. বস্তুগত উপাদান
ঘ. প্রাগৈতিহাসিক উপাদান
২২. ইৎসিং কোন দেশের পরিব্রাজক?
ক. চৈনিক খ. আফ্রিকান
গ. মঙ্গোলিয়ান ঘ. পর্তুগিজ
২৩. নিচের কোন পরিব্রাজকের নামটি চৈনিক পরিব্রাজক হিসেবে অধিক সমর্থনযোগ্য?
ক. ফন্ র্যাংক খ. হেসেন লিন
গ. হিউয়েন সাং ঘ. ইবনে বতুতা
২৪. ‘উয়ারী বটেশ্বর’ বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক. নওগাঁ খ. পাহাড়পুর
গ. নাটোর ঘ. নরসিংদী
২৫. ইতিহাসের অলিখিত উপাদানসমূহের মধ্যে কোনটি উল্লেখযোগ্য?
ক. দলিল খ. মুদ্রা
গ. সাহিত্যকর্ম ঘ. সংস্কৃতি
২৬. ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ইতিহাসকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ৩ ভাগে খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে ঘ. ৬ ভাগে
২৭. বিষয়বস্তুগত ইতিহাসকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৮. কোনগুলো ইতিহাসের উপাদান হিসেবে অধিকতর সমর্থনযোগ্য
i. মৌলিক উপাদান ii. লিখিত উপাদান
iii. অলিখিত উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. যে উপাদানগুলোর ভিত্তিতে জাতীয়তাবোধ গড়ে ওঠে তা হলো
i. জাতীয় পরিচয় ii. ইতিহাস iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. সঠিক ইতিহাস হওয়ার জন্য নিচের কোনটি অধিকতর সমর্থনযোগ্য?
ক. বস্তুগত ইতিহাস
খ. কোনো বিষয়ের সঠিক ইঙ্গিত
গ. ঘটনার সুস্পষ্ট উদাহরণ
ঘ. ঘটনার নিরপেক্ষ বর্ণনা ও উপস্থাপন
৩১. কোনটি ইতিহাসের পরিসরের আওতায় পড়বে?
ক. মানুষ কর্র্তৃক সম্পাদিত সব বিষয়
খ. প্রকৃতিতে ঘটা বিষয়বস্তু
গ. প্রাগৈতিহাসিককালের সীমা
ঘ. ঐতিহাসিক মতবাদ
৩২. শুধু খাদ্য সংগ্রহের মধ্যেই মানুষের কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল কোন যুগে?
ক. মধ্যযুগ
খ. আদিম যুগ
গ. প্রাগৈতিহাসিক যুগ
ঘ. প্রাচীন যুগ
৩৩. ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলে আখ্যায়িত করার যথাযথ কারণ কোনটি?
ক. দর্শন শাস্ত্রের উন্নতি সাধন হয়
খ. সঠিক তথ্য উপস্থাপন করে
গ. সুশিক্ষা দিয়ে থাকে
ঘ. দৃষ্টান্তের মাধ্যমে তা শিক্ষা দেয়
৩৪. বাস্তব জীবনে চলার জন্য
উৎকৃষ্টতম শিক্ষা হিসেবে নিচের কোনটিকে বেছে নেওয়া হয়েছে?
ক. বস্তুনিষ্ঠ দর্শন
খ. সত্যনিষ্ঠ ইতিহাস পাঠ
গ. আধুনিক ইতিহাস পাঠ
ঘ. প্রাগৈতিহাসিক ইতিহাস পাঠ
৩৫. ইতিহাসের লিখিত বিষয়ের অন্তর্ভুক্ত কোনটি?
ক. বৈদেশিক বিবরণ
খ. দেশীয় লোককথা
গ. ঐতিহাসিক মতবাদ
ঘ. সাংস্কৃতিক স্বকীয়তা
৩৬. ‘রাজতরঙ্গিনী’ কার সাহিত্যকর্ম?
ক. কৌটিল্য খ. কলহন
গ. চাণক্য ঘ. পঙ্কজ
উত্তর
২০. গ, ২১. ক, ২২. ক, ২৩. গ, ২৪. ঘ, ২৫. খ, ২৬. ক, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ঘ, ৩১. ক, ৩২. গ, ৩৩. ঘ, ৩৪. খ, ৩৫. ক, ৩৬. খ
