মাদারীপুরের শিবচরে একের পর এক জনবহুল বাজারগুলোতে পুলিশের টহল ও নৈশপ্রহরী থাকার পরেও হচ্ছে চুরি।
বুধবার রাতে শিবচর পৌর বাজারে সাহা স্টোর থেকে শাটার ভেঙে প্রায় ৫ লাখ টাকা সিগারেট চুরির ঘটনা ঘটে।
এর আগে মাত্র তিন দিনের ব্যবধানে চাঁন্দের চর বাজার থেকে একই রাতে চার দোকানে চুরি হয়।
পৌর-বাজারের সাহা স্টোরের মালিক নারায়ণ সাহা বলেন, আমি রাত সাড়ে নয়টা সময় দোকান বন্ধ করে বাসায় গেছি। ভোর ছয়টার সময় আমাকে বাজারের পাহারাদার ডেকে আনে। বলে, আমার দোকানে শাটার ভাঙা। আমি এসে দেখি দোকানের শাটার ভাঙা রয়েছে ভেতর থেকে পাঁচ কার্টুন ডারবি, এক কার্টন বেনসন নিয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, পৌর বাজারের একটি দোকানের চুরির ঘটনা ঘটছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজনভাবে শহীদ নামে একজনকে আটক করেছি।
