জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা কাল শুরু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৪ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামীকাল শনিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হবে। সারা দেশে ১ হাজার ৮৭৭টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯০ হাজার ৪৮৮ শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি যেকোনো সমস্যায় ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত