ইইউর সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি রাশিয়ার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২ পিএম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যদি নতুন করে রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে তাহলে রাশিয়া সংস্থাটির সঙ্গে সম্পর্কে ইতি টানার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ায় কারাগারে বন্দি পুতিন সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে কেন্দ্র করে দেশটির প্রতি অবরোধ আরও বাড়ানোর চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন।

গতকাল শুক্রবার রাশিয়ার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে প্রশ্ন করা হয়েছিল তারা কি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ‘ভাঙনে’র দিকে এগোচ্ছেন; জবাবে ল্যাভরভ বলেন, ‘আমরা এর জন্য প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‘যদি আপনি শান্তি চান, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন।’ তিনি আরও বলেন, সম্পর্ক শেষ করলে তা ইইউর অবরোধের কারণেই করা হবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত