জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো 'পুষ্টি ' প্রেজেন্টস এবং পাওয়ার্ড বাই তিলোত্তমা বাংলা গ্রুপ আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন 'Dacoit Of Excellence 2.O ' এর কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার ক্যারিয়ার ক্লাবের পেইজ থেকে অনলাইন লাইভ সেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান।
জবি শিক্ষার্থী এবং ক্যারিয়ার ক্লাবের ডিজিটাল কমিউনিকেশন হেড সুমাইয়া রিমার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জবি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর মো. মহিউদ্দিন।
প্রতিযোগিতা মূলক ব্যবসা ও তরুণ উদ্যোক্তা, মেধাবী শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এই কম্পিটিশনের আয়োজন। এতে সারাদেশ থেকে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
'Dacoit Of Excellence 2.O কে কেন্দ্র করে ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, বর্তমান বৈশ্বিক এবং বাস্তব ব্যবসায়িক সমস্যা সমাধানে পারদর্শী শিক্ষার্থীদের চিন্তা ধারা কাজে লাগানোর সুযোগ, তাদের কে দক্ষ করে তুলতেই এ ধরনের বিজনেস কেইস কম্পিটিশন এর আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর করোনাকালীন বন্ধের জন্য প্রতিযোগিতাটি অনলাইনে অনুষ্ঠিত হবে। ৩টি ধাপের মাধ্যমে সম্পন্ন হবে এই প্রতিযোগিতা। এছাড়া অভিজ্ঞতার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের জন্য রয়েছে ১ লাখ টাকার প্রাইজ মানি।
