স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতনের দাবিতে এবং জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, বরিশাল বিভাগ বাদে ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এ সময় প্রমুখ উপস্থিত ছিলেন।
