দাউদকান্দিতে বসতঘরে আগুন, প্রাণ গেল মা-মেয়ের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪০ এএম

কুমিল্লার দাউদকান্দিতে বসতঘরে অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী ছালেহা বেগম (৩৫) এবং তার মেয়ে ফারজানা আক্তার (৮)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাতে প্রবাসী মোহাম্মদ আলীর বসতঘরে আগুন লাগলে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ছালেহা বেগম ও তার মেয়ে ফারজানা আক্তার আগুনে পুড়ে মারা যান।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম আগুনের ঘটনায় মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত