প্রথম দুই সেটে হারের পর প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখলেন স্টেফানোস সিতসিপাস। ২১তম গ্র্যান্ড স্লামের সন্ধানে থাকা রাফায়েল নাদালের বিপক্ষে পাঁচ সেটের মহাকাব্যিক এক লড়াইয়ে শেষ হাসি হাসলেন ২২ বছর বয়সী তারকা।
অর্থাৎ গ্র্যান্ড স্লামের নতুন রেকর্ড গড়তে অপেক্ষা বাড়ল নাদালের।
বুধবার মেলবোর্ন পার্কে ছেলেদের এককের কোয়ার্টার ফাইনালে ৩-৬, ২-৬, ৭-৬ (৭-৪), ৬-৪, ৭-৫ গেমে ম্যাচ নিজের করেন সিতসিপাস। গ্রিসের এই তরুণ শুক্রবার সেমিফাইনালে রাশিয়ার ডানিয়েল মেদভেদেভের বিপক্ষে খেলবেন।
মেদভেদেভ চার সেটের লড়াইয়ে আন্দ্রে রুবলেভকে হারিয়েছেন। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে।
