বঙ্গবন্ধু সরকারের আমলে জিয়াউর রহমানকে ‘বীরউত্তম’ খেতাব দেওয়া হয়েছিল। এজন্য তার খেতাব প্রত্যাহার করা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের অবমাননার শামিল বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, জামুকার কোনো এখতিয়ার নেই কোনো মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করার। জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের অধিকার সংরক্ষণের জন্য ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠন করেছিলেন। আজকে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সেটিকে ব্যবহার করা হচ্ছে। এদেশের সাধারণ মানুষ এটা কখনো মেনে নেবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তারা বলেন, বঙ্গবন্ধু সরকারের আমলে জিয়াউর রহমানকে এ খেতাব দেওয়া হয়েছিল।
