ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়। এদের মধ্যে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবু সাইদ মিয়াকে বাড্ডা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), সূত্রাপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক শেখ আমিনুল বাশারকে সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মাহাবুর রহমানকে কোতোয়ালি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজগর আলীকে সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
×
