নবম-দশম শ্রেণি পৌরনীতি ও নাগরিকতা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৩ এএম

তৃতীয় অধ্যায় : আইন, স্বাধীনতা ও সাম্য

বহুনির্বাচনী

১. আইন ছাড়া কোনটি প্রতিষ্ঠা করা অসম্ভব?

ক. স্বাধীনতা                    খ. সাম্য

গ. সততা                        ঘ. মূল্যবোধ

২. প্রথা, রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি কোনটি?

ক. সাম্য             খ. স্বাধীনতা

গ. আইন            ঘ. মূল্যবোধ

৩. কোনটি ভঙ্গ করলে শাস্তি পেতে হয়?

ক. স্বাধীনতা                    খ. কর্তব্য

গ. নৈতিকতা       ঘ. আইন

৪. মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?

ক. আইন                        খ. স্বাধীনতা

গ. সাম্য                         ঘ. মূল্যবোধ

৫. ব্যক্তিস্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে কোনটি?

ক. সাম্য             খ. মূল্যবোধ

গ. আইন            ঘ. জনগণ

৬. আইনকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?

ক. ৯ ভাগে                     খ. ৭ ভাগে

গ. ৫ ভাগে                      ঘ. ৩ ভাগে

৭. সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারণ আইন

ক. সর্বজনীন        খ. পক্ষপাতদুষ্ট

গ. অপরিবর্তনীয়  ঘ. ক্ষণস্থায়ী

৮. আইন না থাকলে সমাজে দেখা দেয়

ক. অরাজকতা     খ. স্থিতিশীলতা

গ. গতিশীলতা     ঘ. নীতিবোধ

৯. সাম্য ও স্বাধীনতা পরস্পর কীরূপ?

ক. পরিপূরক ও সাংঘর্ষিক

খ. আংশিক মিল ও সম্পূরক

গ. পরিপূরক ও সম্পূরক

ঘ. সাংঘর্ষিক ও ঘনিষ্ঠ

১০. স্বাধীনতা সাধারণত কত প্রকার?

ক. ৬ প্রকার                    খ. ৫ প্রকার

গ. ৪ প্রকার                     ঘ. ৩ প্রকার

১১. সাম্য কত প্রকার?

ক. ৬ প্রকার                    খ. ৫ প্রকার

গ. ৪ প্রকার                     ঘ. ৩ প্রকার

১২. আইনের মূল কথা কোনটি?

ক. আইনের চোখে সবাই সমান

খ. বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে

গ. ব্যক্তিস্বাধীনতার রক্ষক

ঘ. রীতিনীতির সঙ্গে সম্পর্কযুক্ত

১৩. কোন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়?

ক. আন্তর্জাতিক আইন  খ. সাংবিধানিক আইন

গ. প্রশাসনিক আইন   ঘ. বেসরকারি আইন

১৪. কোনটিকে ব্যক্তি স্বাধীনতার ভিত্তি বলা হয়?

ক. রাষ্ট্র               খ. সাম্য

গ. সংবিধান                     ঘ. আইন

১৫. রাষ্ট্র বা সার্বভৌম আইনের ক্ষেত্রে কীরূপ ভূমিকা পালন করে?

ক. আইন প্রণয়ন ও প্রয়োগ করতে সাহায্য করে

খ. বেসরকারি কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করে

গ. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে

ঘ. ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক নির্ধারণ করে

১৬. সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেটি কোনটিতে পরিণত হয়?

ক. আইনে                       খ. সংবিধানে

গ. মতবাদে                     ঘ. প্রথায়

১৭. মানুষ কেন আইন মান্য করে?

ক. পুলিশের ভয়ে 

খ. শাস্তির ভয়ে

গ. নৈতিকতার জন্য

ঘ. আইন-শৃঙ্খলা রক্ষার জন্য

১৮. মানুষের মঙ্গলের জন্য কী প্রণয়ন করা হয়?

ক. স্বাধীনতা                    খ. সংবিধান

গ. আইন                       ঘ. সাম্য

১৯. কোনটি মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে?

ক. ধর্মীয় চেতনা             খ. সংবিধান

গ. মূল্যবোধ                    ঘ. আইন

২০. রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কোনটি জানা আবশ্যক বলে তুমি মনে কর?

ক. নাগরিক জীবনের আইনের শাসনের গুরুত্ব

খ. শাসন বিভাগের ক্ষমতা

গ. জাতীয় সংসদের কার্যাবলি

ঘ. আইনের উৎস

উত্তর

১. খ, ২. গ, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. গ, ১০. খ, ১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ক, ১৭. খ, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত