শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৯ এএম

দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৪৭ বছর উদযাপন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গতকাল শুক্রবার সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। বিকেল ৪টায় জাতীয় চিত্রশালা ভবনের ২ ও ৩নং গ্যালারিতে শুরু হয় একাডেমির সব বিভাগ ও শাখার কার্যক্রমের সপ্তাহব্যাপী প্রদর্শনী। পরে সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং স্বাগত বক্তৃতা করেন একাডেমির সচিব মো. নওসাদ হোসেন।

আলোচনা পর্ব শেষে যন্ত্রসংগীত পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত