মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৯ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় অপর আরেকটি মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বিআরটিসি পরিবহনের যাত্রীবোঝাই বাসের সঙ্গে পৃথক দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের সাত্তার বাঘার সুজন বাঘা (২৭) ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী (২০)। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে পৃথক দু’টি মোটরসাইকেলে চড়ে ৪ আরোহী শরীয়তপুর যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি এলাকায় বিপরীতমুখী দ্রুতগতির বিআরটিসির বাসের সঙ্গে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই একটি মোটরসাইকেলের ২ আরোহী মারা যান। অপর মোটরসাইকেলের ২ আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিআরটিসি পরিবহনের ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত