‘বঙ্গবন্ধু একুশে ফেব্রুয়ারির সাংস্কৃতিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়েছিলেন’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৪ পিএম

বঙ্গবন্ধু একুশে ফেব্রুয়ারির সাংস্কৃতিক আন্দোলনকে একটি রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

রবিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুর হাত ধরে পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। 

তিনি বলেন, ১৯৪৮ সালের ১১ মার্চ থেকে ’৫২’র একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং ভাষা আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলন সবকিছুতেই জাতির জনক বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। ১৯৪৮ সালের ১১ মার্চ একটি গুরুত্বপূর্ণ দিন। গুরুত্বপূর্ণ এই কারণে যে, ওই দিনের ধর্মঘট ও হরতালে প্রথম যিনি রাজবন্দি হয়েছিলেন তিনি তখনকার যুবনেতা শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ সালের ১১ মার্চ থেকে ’৫২’র একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১৯৫৩ যে প্রথম প্রভাতফেরি, সেটি খালি পায়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল। ১৯৪৮ থেকে ’৫৩’র প্রথম প্রভাতফেরি পর্যন্ত যতগুলো ঘটনা, সবকিছুতেই বঙ্গবন্ধুর স্মৃতি অম্লান।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত