ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৭ এএম

কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচনকে কেন্দ্র করে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশ্রাফুল আলম ও ফজলুর রহমানের সমর্থকদের মধ্য সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে দোকানপাটসহ নির্বাচনী অফিস।

এসময় পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ কাউন্সিলর প্রার্থী আশ্রাফুলকে আটক করেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ-র‌্যাব।গতকাল রবিবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আগামী ২৮ ফেব্রুয়ারি  ভৈরব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

অপরদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক বিরোধের জের ধরে আতিকুর রহমান আতিক নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতবাড়িতে স্থানীয় কলি বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শনিবার সকালে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় ঘটে এ ঘটনা।তবে গোলাম রসুল কলি বলেন, অভিযোগ সঠিক না। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত