আগে ফুল দেওয়াকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবলীগের সংষর্ষ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪০ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ মিনারে আগে-পরে পুষ্পস্তবক অর্পণ করাকে কেন্দ্র করে পাট ও বস্ত্রমন্ত্রীর উপস্থিতিতে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রবিবার সকালে উপজেলার তারাব পৌরসভার সুলতানা কামাল সেতু সংলগ্ন শহীদ মিনারে ঘটে এ ঘটনা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৯টার দিকে আগে-পরে পুষ্পস্তবক অর্পণ করা নিয়ে উভয় গ্রুপের লোকজনই সংঘর্ষে জড়িয়ে পড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত