মাভাবিপ্রবিতে ‘বঙ্গবন্ধুর বাংলা ভাষা ও সংস্কৃতি ভাবনা’ শীর্ষক আলোচনা সভা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৫ পিএম

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১০টায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর বাংলা ভাষা ও সংস্কৃতি ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। মুল প্রবন্ধের ওপর আলোচনা করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ।

আলোচনা সভা পরিচালনা করেন ইএসআরএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোকসানা হক রিমি ও সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জী।

জাফর ওয়াজেদ বলেন, বাংলা ভাষা সর্বস্তরে প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন। তিনি বাংলায় সংবিধান প্রণয়ন করেছিলেন, বাংলায় জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন এবং পঞ্চাশের দশকে চীন সফরে গিয়েও বাংলায় ভাষণ দিয়েছিলেন। এ ছাড়া তিনি ছিলেন বিশ্বের একমাত্র নেতা যিনি ভাষার ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত