হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ভৈরবে প্রতিপক্ষেরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪০ এএম

কিশোরগঞ্জের ভৈরবে এক সন্ত্রাসীর অস্ত্রাঘাতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর জেরে প্রতিপক্ষের বাড়িসহ ও তাদের ভাড়াটিয়াদের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ভৈরব পৌর শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার আবুল খায়ের বাড়ি ও তার ভাড়াটিয়াদের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণসহ পরিস্থিতি সামাল দেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত ১৬ ফেব্রুয়ারি শহরের গাছতলাঘাট এলাকায় আবুল খায়েরের ছেলে হায়ার কাউসারের হামলায় ব্যাকগিয়ার হৃদয় নামে এক ব্যক্তি আহত হন। গতকাল সকালে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে ভৈরবপুর গ্রামের নিহত হৃদয়ের বাড়ির লোকজন দুপুর ২টার দিকে অস্ত্র নিয়ে কমলপুর গ্রামের কাউসারদের বাড়িসহ তাদের ভাড়াটিয়াদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুট ও আগুন ধরিয়ে দেয়। আগুনে জুতার বাক্স কারখানা ও জুতার কারখানাসহ পাঁচটি দোকান পুড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত