রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬২

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৫ পিএম

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৮০৭ পিস ইয়াবা, ১৭০ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজা ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪২টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত