বান্দরবানে হাতির আক্রমণে তরুণীর মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৯ এএম

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে রহিমা বেগম (২০) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণী মারা গেছেন। গত মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পুইট্টারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গহিন পাহাড় থেকে একদল বন্যহাতি পুইট্টারঝিরি গ্রামে নেমে আবুল মিয়া, জাহাঙ্গীর, নুরুল কবির ও আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী আমতলীপাড়ার সোলায়মান ও মফিজুর রহমানের বসতঘর ভাঙচুর করে। এ সময় বাকপ্রতিবন্ধী রহিমা বেগম আত্মরক্ষার জন্য ঘর থেকে বের হলে হাতির কবলে পড়েন। হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান রহিমা।

এছাড়া হাতিগুলো স্থানীয়দের ঘরে থাকা ধান, চাল, বাগানের কলাগাছ নষ্ট করে। এরপর আরব আলী ও মুসলিম উদ্দিনের কলাবাগান ও ধানক্ষেত নষ্ট করে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত