১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণার দাবি আ স ম রবের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৮ এএম

‘স্বাধীনতার ঘোষণাপত্র রাষ্ট্রবিনির্মাণের স্মারক’ উল্লেখ করে ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বুধবার উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি জানান।

রব বলেন, জেএসডি ৫টি লক্ষ্য সামনে রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছে। লক্ষ্যগুলো হলো– ১. স্বাধীনতার ঘোষণাপত্রের দর্শনের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনাকেন্দ্রিক রাষ্ট্র বিনির্মাণ। ঔপনিবেশিক প্রভুত্বমূলক শাসনব্যবস্থার বিপরীতে জনগণের অংশগ্রহণমূলক স্বাধীন দেশের উপযোগী শাসনব্যবস্থা প্রবর্তন করা, ২. ঐতিহাসিক ১০ এপ্রিল বা ১৭ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা, ৩. বাঙালি জাতীয়তাবাদকে আরও বিকশিত করে বিশ্বের অন্যান্য উন্নত জাতিসত্তার সমকক্ষ করা, ৪. স্বাধীন বাংলা নিউক্লিয়াসসহ স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস জাতির সামনে উপস্থাপন করা এবং ৫. অপশাসন, দুর্নীতিগ্রস্ত ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার স্থলে গণমুখী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে ‘জাতীয় সরকার’ গঠন করা। এই লক্ষ্য নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করাকে আমরা মৌলিক রাজনৈতিক কর্তব্য বলে চিহ্নিত করেছি।

তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সাম্যের ভিত্তিতে নৈতিক এবং মানবিক প্রজাতন্ত্র নির্মাণ করাই হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উজ্জ্বল স্বাক্ষর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত