৩৬টি নির্বাচিত চলচ্চিত্র নিয়ে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের সপ্তম আসর। দেশের ঐতিহ্যের প্রথা ও সংস্কৃতিকে তুলে ধরতে এবারের উৎসবে থিম ঠিক করা হয়েছে ‘রিকশা পেইন্ট’। ইউল্যাবের বিশ্ববিদ্যালয়ের সিনেমাস্কোপের শিক্ষার্থীরা আয়োজন করছেন উৎসবটি।
গতকাল বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসবের জনসংযোগ কর্মকর্তা ফাইকা হোসেন। উপস্থিত ছিলেন উৎসব পরিচালক রাফি আহমেদ ও সমন্বয়ক জেরিন তাসনিম তাহসিন।
