বাড্ডায় দুই কিশোর গ্রুপের সংঘর্ষে আহত কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৪ এএম

রাজধানীর বাড্ডার আফতাবনগরে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে আহত কমার্স কলেজের শিক্ষার্থী কাজল গাজী (১৮) মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২২ ফেব্রুয়ারি দুই গ্রুপের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে। কাজল গুলশান কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার বাবা কামাল গাজী বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেছেন।

স্বজনরা জানান, দুই ভাইয়ের মধ্যে কাজল গাজী ছোট ছিল। তার মা খালেদা আক্তার ও বাবা কামাল গাজী। বাড্ডা আফতাবনগর এলাকায় থাকতেন তারা।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাদিম মাহমুদ জানান, গত ২২ ফেব্রুয়ারি আফতাবনগরে দুই কিশোর গ্রুপের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। এতে একপক্ষে কাজল এবং আরেকপক্ষে গোলাম রাব্বি

আহত হয়। আহত গোলাম রাব্বি ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয় এবং কাজলকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত