সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ইটভাটা শ্রমিক নিহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:০২ পিএম

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)।

শনিবার সকালে তালতলা স্কুলের সামনে ঘটনাটি ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বুরহানউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুরহানউদ্দিন বলেন, নিহতরাসহ সাতজন শ্রমিক সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইসাইকেল যোগে বিনেরপোতায় লিয়াকত আলীর বি.বি. ব্রিকস ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত