গৃহবধূকে তুলে নিতে না পেরে স্বামীকে ক্ষুরের আঘাত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিতে না পেরে স্বামীকে ক্ষুর দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি আহত স্বামী গতকাল শনিবার রূপগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ দিয়েছেন।

আহত তরুণের ভাষ্যমতে, একই এলাকার সোয়াদের সঙ্গে খোকনের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার রাতে সোয়াদ, পারভেজ ও মিল্লাতসহ অজ্ঞাত ৪-৫ জন ক্ষুর ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ভাড়াবাড়িতে প্রবেশ করে স্ত্রীকে তুলে নিয়ে যেতে চায়। এসময় তিনি বাধা দিলে তারা তাকে ক্ষুর দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তুলে নিতে না পেরে তারা তার স্ত্রীকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানির ঘটনা ঘটায়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে চলে যায়।

তবে যোগাযোগ করা হলে সোয়াদ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত