ঝিনাইদহ সদরে এক মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সদর উপজেলার বাজার গোপালপুর কলুপাড়া একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুজন সদর উপজেলার হলিধানী গ্রামের আবুল খায়েরের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাজার গোপালপুর বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন সুজনের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।
পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। হাত-পা বেঁধে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা।
গত ৪ বছর ধরে গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ওই মাদ্রাসা শিক্ষক বাস করে আসছিলেন।
