বঙ্গবন্ধু হাইটেক সিটি

লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে : পলক

আপডেট : ০২ মার্চ ২০২১, ০৫:০৯ এএম

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি সম্পূর্ণভাবে আমরা শতভাগ অ্যারেজমেন্ট করতে পারব। ইতিমধ্যে এই হাইটেক সিটির ৩০ থেকে ৪০ শতাংশ কাজ শেষ। এটি সম্পূর্ণ হলে এখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে অরিক্স বায়োটেক লিমিটেডের উদ্বোধন শেষে এসব কথা বলেন। তিনি এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হাইটেক সিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, অরিক্স বায়োটেক লিমিটেড চেয়ারম্যান কাজী সাকিলসহ বিভিন্ন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত