রাজশাহীতে বিএনপির সমাবেশে যেতে তাবিথকে পুঠিয়াতে বাধা

আপডেট : ০২ মার্চ ২০২১, ০৪:১১ পিএম

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে অংশ নিতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন তাবিথ আউয়াল।

মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে সকালে নেতা-কর্মীদের নিয়ে সড়ক পথে রওনা দেন বিএনপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে অংশ নেয়া তাবিথ আউয়াল।

আড়াইটার দিকে তাবিথ আউয়ালের গাড়িবহর রাজশাহীর পুঠিয়ায় পৌঁছালে পুলিশ আটকে দেয়।

তাবিথের সঙ্গে থাকা তার একান্ত সচিব রাজু দেশ রূপান্তরকে জানান, প্রায় আধা ঘণ্টা বাগ্‌বিতণ্ডার পর ১০ জনকে না যেতে দেওয়ার শর্তে তাবিথ আউয়ালসহ বাকি ১০ জনকে যেতে অনুমতি দেওয়া হয়। কিন্তু তাবিথ কাউকে রেখে না যাওয়ার কথা বললে পুলিশ একপর্যায়ে সবাইকে যেতে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত