মানি লন্ডারিং মামলা

আপন জুয়েলার্সের মালিক দিলদারের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০২:০১ এএম

আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণালঙ্কার মজুদের অভিযোগে করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। রাজধানীর রমনা থানায় মানি লন্ডারিং আইনে হওয়া ওই মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় এ চার্জশিট জমা দেন সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন। গতকাল বুধবার সংশ্লিষ্ট আদালত থেকে এ তথ্য জানা গেছে।

আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে পাওয়া তথ্যে জানা যায়, চার্জশিটে বলা হয়েছে আপন জুয়েলার্স বিভিন্ন সময় সাড়ে ১৩ মণ সোনা ও পৌনে ৮ হাজার পিস ডায়মন্ড কিনতে গিয়ে ১৯০ কোটি ৭৮ লাখ টাকা পাচার করেছে। এতে কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৫২ লাখ টাকা। রাজস্ব ফাঁকি দিয়ে এসব অর্থ পাচার করা হয়।

২০১৭ সালের ২৮ মার্চ রাজধানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফের বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত