প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার রাত ১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎধীন অবস্থায় এইচ টি ইমাম মৃত্যুবরণ করেন।
