ছাত্রী ধর্ষণের চেষ্টাকারী খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি শিক্ষক সোহেল রানাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, শিক্ষক সোহেল রানাকে বুধবার দিবাগত রাতে ঢাকার আগারগাঁও থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন ছাত্রীর বাবা।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে ওই ছাত্রীকে অভিযুক্ত শিক্ষক সোহেল রানা অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ করার পর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে গত ১ মার্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
