জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আহমেদ কবীরকে শাস্তি দেওয়া হয়েছে। তিনি কখনো আর পদোন্নতি পাবেন না। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় তিনি এ শাস্তি পেলেন।
জনপ্রশাসন সূত্র সংবাদমাধ্যমকে জানায়, আলোচিত সেই ঘটনায় আহমেদ কবীরকে শাস্তি দেওয়া হয়েছে। তাকে নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে। তার কখনো পদোন্নতি হবে না। তিনি উপসচিবই থাকবেন।
২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে জামালপুরের তৎকালীন ডিসিকে অফিসের এক নারী সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ব্যবস্থা নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই বছরের ২৫ আগস্ট আহমেদ কবীরকে ওএসডি করা হয়।
