গাজীপুর আইনজীবী সমিতি

সভাপতি-সম্পাদকসহ ৫টিতে বিএনপি সমর্থিতরা জয়ী

আপডেট : ০৫ মার্চ ২০২১, ১১:২৯ পিএম

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২১-২২ সালের নির্বাচন গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২২টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর দুটি সহসভাপতিসহ ১৭টি পদে জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা।

নির্বাচনে সিদ্দিকুর রহমান সভাপতি এবং জাকিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া এ প্যানেলের নির্বাচিত অন্য তিনজন হলেন সদস্য পদে কামরুল হাসান রাসেল, আতিকুর রহমান আতিক ও আশফাক হোসেন গাজী।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত ১৭ জনের মধ্যে রয়েছেন সহসভাপতি মোস্তফা জামান ও আবুল আসাদ, সহসাধারণ সম্পাদক রাজিবুল আলম রাখি, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন সরকার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত