নিজ ঘরে চান্দিনা ভূমি অফিসের নারী কর্মচারীর লাশ

আপডেট : ০৬ মার্চ ২০২১, ০১:১৯ এএম

কুমিল্লার চান্দিনা ভূমি অফিসের কর্মচারী ফারহানা ফেরদৌসের লাশ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুুলিশ । বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চান্দিনা ধানসিঁড়ি আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারহানা ফেরদৌস কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের সাহাপাড়া  এলাকার মো. ফেরদৌস মিয়ার মেয়ে এবং একই এলাকার মো. মহিউদ্দিন সরকারের স্ত্রী। তিনি চান্দিনা ভূমি অফিসের প্রধান সহকারী (নাজির)।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করায় তার মৃত্যু ঘটেছে। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত