‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা ও দিকনির্দেশনা ছিল’

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০৮:৪৯ পিএম

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণে তিনি সুস্পষ্টভাবে বাঙালি জাতির স্বাধীনতার দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন বলে মন্তব্য করেছেন সোনালী ব্যাংক চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আগ্রাবাদের সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার্স কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

নবগঠিত সোনালী ব্যাংক অফিসার্স ফোরাম চট্টগ্রামের উদ্যোগে রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ করপোরেট শাখার ডিজিএম মনির হোসেন, লালদীঘি করপোরেট শাখার ডিজিএম ইয়াকুব মজুমদার, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-দক্ষিণ এর ডিজিএম মোহাম্মদ ফোরকান, জিএম অফিস চট্টগ্রাম এর ডিজিএম মো. নুরুল হক, প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম-উত্তরের ডিজিএম মোহাম্মদ হোসেন, ডিজিএম মোহাম্মদ নুরুন নবী ও প্রণয় দাশ গুপ্ত।

এরপর কপার চিমনি রেস্টুরেন্টে নবগঠিত সোনালী ব্যাংক অফিসার্স ফোরাম চট্টগ্রামের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক  এ বি এম খালেদুজ্জামান। সংগঠনের সদস্যসচিব মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এজিএম জান মোহাম্মদ সাইফুল্লাহ, মো. আবু বকর সিদ্দিক, মো. সাইফুর রহমান, খালেদ রশিদ, মো. আসাদ, কাজী নুরুল আজম, রানা অমিতাভ দাশগুপ্ত, সত্যপ্রিয় বড়ুয়া, মো. তাজুল ইসলাম প্রমুখ।  

অনুষ্ঠানে সোনালী ব্যাংক অফিসার্স ফোরাম চট্টগ্রামের লোগো উন্মোচন করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত