বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষের পরিবারের সামর্থ্য চিন্তা ও বিবেচনা না করে অতিরিক্ত বরযাত্রার বিষয়টি কুপ্রথা মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘আমাদের দেশে এখনো কিছু সামাজিক কুপ্রথা রয়ে গেছে। যার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা না গেলে এসব কুপ্রথা দূর করা যাবে না। এসবের বিলুপ্তি হতে হবে। পাশাপাশি যৌতুক হিসেবে বরকে টিভি, ফ্রিজ, আসবাব কী কী দিতে হবে তার তালিকা কনেপক্ষের হাতে দিয়ে দেওয়া। এটা রীতিমতো অপরাধ।’
গতকাল সোমবার সকালে চসিকের টাইগারপাস অফিসের কনফারেন্স হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস-২০২১-এর জুম মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় অনলাইনের মাধ্যমে ২৪টি ওয়ার্ডে নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন মেয়র রেজাউল।
সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমাদের সমাজব্যবস্থায় এখন কুসংস্কারাচ্ছন্নতা কেটেছে। ফলে দেশের নারী সমাজ দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে এখন দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে।
