মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরীর স্ত্রী সাবরিনা ইসলাম চৌধুরী গতকাল মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি এক মেয়ে, জামাতাসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) বাদ আসর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ব্যাংকের এমডির স্ত্রীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন। তারা মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি
