মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ১৫

আপডেট : ১০ মার্চ ২০২১, ০৩:৪১ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১৫ জন বাংলদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বাঘাডাংগা কাঞ্চনপুর ব্রিজের উপর ও লড়াইঘাট গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বুধবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

তিনি জানান, গত রাতে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলেন- বাঘেরহাট জেলার শরণখোলা গ্রামের রাসেল গাজী (২০) ও তালবাড়ী  গ্রামের শাহিনুর রহমান (২২), নড়াইল জেলার বাইশভিটা গ্রামের দিবাশীষ বিশ্বাস (২৯) ও তার স্ত্রী আঁখি বিশ্বাস (২০), জেলা- ফরিদপুর- মহেশ-রদি  গ্রামের কামরুজ্জামান মোল্লা (৩২), তার স্ত্রী আমেনা খাতুন (২৫), ছেলে মোস্তফা (৫), মেয়ে আবু বকর (৪)। রাজবাড়ী জেলার  সন্ধ্যা গ্রামের চন্দনা বালা (৩০)। এছাড়া অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক দালাল ঝিনাইদহকে মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামের হোসাইন (২০)।

গোপালগঞ্জ জেলার নারায়নপুর গ্রামের দিপা রানী (২৮) ও তার মেয়ে শির্শ (৮), ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকার মাসজাবিন জুঁই (২৬), খাদিজা আক্তার (২৪), মানিকগঞ্জ জেলার মোছা. রাবেয়া সিদ্দিকি (১৯)।

ঝিনাইদহ মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে মহেশপুর উপজেলার বাঘাডাংগা কাঞ্চনপুর ব্রিজ ও লড়াইঘাট  গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করতে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নারী, পুরুষ, শিশু ও দালালসহ ১৫ জনকে আটক করা হয়।

আটকদের অবৈধভাবে নামে মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত