ডিজিটাল নিরাপত্তা আইন

কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের জামিন নামঞ্জুর

আপডেট : ১১ মার্চ ২০২১, ০২:০৬ এএম

কুষ্টিয়ায় যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি কলেজশিক্ষক রাজিবুল আলমের (৫২) জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ তহিদুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া মডেল থানায় গত ১৪ ডিসেম্বর যুবলীগ নেতা মিজানুর রহমান মিজু ডিজিটাল নিরাপত্তা আইনে রাজিবুল আলমের বিরুদ্ধে মামলা করেন। গতকাল শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন।

এ মামলায় রাজিবুল আলম উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন শেষে গত ১৮ ফেব্রুয়ারি কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত ৫ মার্চ পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আবদুল বারী বলেন, ‘একই ঘটনায় রাজিবুল আলমের বিরুদ্ধে একই এজাহারে দুটি থানায় মামলা হয়েছে, আইনত যার কোনো সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত