মৌলভীবাজারের কমলগঞ্জে অটোরিকশার চালক জলিল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলার শমসেরনগর চৌমুহনায় অটোরিকশার চালকরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে শমসেরনগর চৌমুহনায় আড়াই ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে চালকরা এই প্রতিবাদ সভা করেন।
শমসেরনগর চৌমুহনী চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন অটোরিকশা চালক সমিতির মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, শমসেরনগর বণিক সমিতির সাবেক সভাপতি আবদুল মালিক বাবুল, কমলগঞ্জ শাখার সভাপতি মো. আলমাছ মিয়া, শ্রমিক নেতা নূরুল ইসলাম, শেখ রাজু আহমদ, জসিম উদ্দীন প্রমুখ।
