চাঁদা না পেয়ে মারধর

কুষ্টিয়ায় কাউন্সিলরসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০১:৪০ এএম

কুষ্টিয়া পৌরসভার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মীর রেজাউল ইসলাম বাবুসহ (৫৫) চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও চঁাঁদা না পেয়ে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ এনে এজাহার দিয়েছেন শহরের চৌড়হাস ক্যানালপাড়ার বাসিন্দা পরিবহন শ্রমিক রিপন বিশ্বাস (৩৫) নামে এক ভুক্তভোগী। এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার চৌড়হাস গ্রামের ক্যানালপাড়ার রিপন বিশ্বাস চৌড়হাস-কুমারখালী মাহেন্দ্র পরিবহস স্ট্যান্ডের স্টাটার হিসেবে কর্মরত। প্রতিদিন মাহেন্দ্র কাউন্টার থেকে স্থানীয় কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুর নেতৃত্বাধীন চাঁদাবাজ গ্রুপ প্রতিদিন এক হাজার টাকা করে চাঁদা নিয়ে আসছে। গত শুক্রবার এক হাজার টাকার স্থলে ৮শ টাকা দিতে গেলে কাউন্সিলর বাবু তাকে নিজ অফিস কক্ষে আটকে রেখে বুকে শটগান চেপে ধরে সেখানে উপস্থিত অন্যান্য চাঁদাবাজ সন্ত্রাসীদের দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে।

অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু অভিযোগকারী রিপন বিশ্বাসকে মাদকসেবী ও মাদক বিক্রেতা। উল্লেখ করে বলেন রিপনের মাদক ব্যবসাতে বাধা দেওয়ায় এভাবে ক্ষেপে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত