জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০২:২৪ এএম

জামালপুরে পিতাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। গতকাল রবিবার দুপুরে জামালপুর দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ আদেশ দেন। এদিকে এক কিশোরীকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, জামালপুরের বিচারক এম আলী আহমেদ।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র জানান, ২০১৬ সালে ২৪ ফেব্রুয়ারি জমির ভাগাভাগি নিয়ে জামালপুর সদরের শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধ ইমান আলীকে তার দ্বিতীয় ছেলে মো. সবুজ মিয়া মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে ইমান আলীর মৃত্যু হয়। এ ঘটনায় ইমান আলীর অপর ছেলে মো. বাদল মিয়া সবুজকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ  মো. জুলফিকার আলী খাঁন মামলার একমাত্র আসামি মো. সবুজ মিয়াকে মৃত্যুদ- ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত