দেবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০১:৩১ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাহানারা বেগম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাহানারা উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বন্দরপাড়া এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে বন্দরপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, জাহানারাকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায়, জাহানারার স্বামী ঢাকার দামসা এলাকায় দিনমজুরের কাজ করেন। গত রবিবার রাত ৮টার দিকে ওই গৃহবধূ তার দুই ছেলেকে রাতের খাবার খাওয়ানোর পর বাড়ি থেকে বের হয়ে যান। এরপর খোঁজ করে তাকে পাওয়া যায়নি। গতকাল সকালে কৃষিশ্রমিকরা ওই এলাকার মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দেবীগঞ্জ থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানান, গৃহবধূর পরিবার দাবি, জাহানারাকে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত