প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

চট্টগ্রামে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর বিচার শুরু

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০২:১০ এএম

টেলিভিশন টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিচার শুরুর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম কামরুন্নাহার রুমি এ মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ মে দিন রেখেছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী নিখিল কুমার নাথ।

২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জয়ন্তী রানী রায়ের আদালতে মামলার আবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম। তখন আদালত দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ও ৫০৬ (২) ধারায় হত্যার হুমকির অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে নিয়মিত মামলা করার ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানা পুলিশকে নির্দেশ দেয়। গত বছরের নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি অনুমোদন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত