ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সোমাকে (২৫) গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র্যাব-৬।
মঙ্গলবার ভোরে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু সোমা হরিণাকুণ্ডু উপজেলার পৈলানপুর গ্রামের আবু তালেবের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন জানান, হরিণাকুন্ডুর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সোমা চিথলিয়া গ্রামে অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি হরিণাকুন্ডু উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাগানে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করেন আবু সোমা।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ২ সহযোগীসহ আবু সোমার নাম উল্লেখ করে হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
