জামালদের প্রথম প্রতিপক্ষ কিরগিজস্তান অলিম্পিক দল

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০৬:৩৬ পিএম

আমন্ত্রণমূলক ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক নেপাল, বাংলাদেশ ও কিরগিজস্তান অলিম্পিক দল নিয়ে আয়োজিত আসরটি মাঠে গড়াবে ২৩ মার্চ। উদ্বোধনী দিনেই কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা।

২৩ থেকে ২৯ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে হবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত এই টুর্নামেন্ট। লিগ ভিত্তিক এই আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর সেরা দুটি দল নিয়ে হবে ফাইনাল।

বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৭ মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে। এর আগে ২৫ মার্চ নেপাল খেলবে কিরগিজস্তানের বিপক্ষে। আসরের ফাইনাল ২৯ মার্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত