মহেশপুরে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১৫

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০২:১৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় পদ্মপুকুর বটতলা মোড় থেকে নারী, পুরুষ, শিশু ও দালালসহ ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার রাতে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- পিরোজপুর জেলার কলাবন  গ্রামের মো. আবু বক্কর শিকদার (৩০), তার স্ত্রী মোছা. লাইজু  খাতুন (২১), আছিয়া আক্তার মনিকা (৯ মাস), মো. রাছেল (২৭), বাঘেরহাট জেলার খেজুরবাড়ীয়া গ্রামের মো. সিদ্দিক মাতুব্বর (৩৫), তার  স্ত্রী মোছা. মমতাজ বেগম (৩২) ও তার মেয়ে সামিয়া (১), মো. নজরুল খাঁ (৪০), 

মোছা. মমতাজ বেগম (৩২) ও বানিয়াখালী  গ্রামের মো. মাসুম খাঁন (৩২), খুলনা জেলার নন্দনপুর গ্রামের মোছা. সাজেদা বেগম (৩২) ও তার মেয়ে সাদিয়া (৬), মাদারীপুর জেলার উত্তর রাজদি গ্রামের মো. মাহাবুব (৩০), দক্ষিণ জোনজোনদি গ্রামের মো. মহসিন হাওলাদার (২৫), এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামের শরিফুল ইসলাম (৩২)।

মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে মহেশপুর উপজেলার পদ্মপুকুর বটতলা মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করতে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নারী, পুরুষ, শিশু ও দালালসহ ১৫ জনকে আটক করা হয়।

আটককৃত বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মহেশপুর থানায় তাদের নামে মামলা দায়ের করা করেছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত