আশুলিয়ায় বাস-পিকআপ-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০২:৫৯ পিএম

আশুলিয়ায় মিনিবাস, পিকআপভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দিলীপ কুমার (৪৮) নামের একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার সকাল ৯টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দিলীপ কুমার (৪৮) এর বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদ্রা গ্রামে।  

গুরুতর আহতরা হলেন- রাসেল, আমানউল্লাহ, সোহাগ, রবিউল ও সিরাজুল। এদের সবাইকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন জানান, ঢাকাগামী মুরগিবাহী পিকআপভ্যান সবজিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ সময় সবজিবাহী ট্রাকটিও বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বাসের এক যাত্রী মারা যান। এতে তিন গাড়ির চালকসহ আহত হন আরও অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত